সত্যি কি বিয়ে করছেন নেহা কক্কর- আদিত্য নারায়ণ ? উদিত নারায়ণ বললেন...

ARPAN GHOSH

হিমাংশ কোহলির সঙ্গে ব্রেক আপের পর ডিপ্রেশনে চলে গিয়েছিলেন জনপ্রিয়া গায়িকা নেহা কক্কর (Neha Kakkar). তারপর আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। তারপর একটি রিয়েলিটি শোয়ের মঞ্চেই গায়ক তথা অ্যাঙ্কর আদিত্য নারায়ণের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে গুঞ্জন। শোনা যাচ্ছিল ১৪ ফেব্রুয়ারি বিয়ে করবেন আদিত্য ও নেহা। কিন্তু এখবর কি আদৌ সত্য ? নাকি পাবলিশিটি ? এক সাক্ষাৎকারে এ বিষয়ে উদিত নারায়ণকে প্রশ্ন করা হলে তিনি জানান, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেহা সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ উদিত। খোলাখুলি বলেই ফেললেন, “নেহা খুবই মিষ্টি মেয়ে। ও খুব সুন্দর গান করে। নেহাকে ব্যক্তিগত ভাবে আমি খুবই পছন্দ করি। আর শুধু আমিই নয়, সব মানুষই ওকে খুবই পছন্দ করে।” সে সব তো ঠিক আছে। কিন্তু বিয়ে কি করছেন তাঁরা এই ভ্যালেন্টাইন্স ডে তে? উদিত বলেছেন, “ওরা দু’জনেই জুটি বাঁধছে। কিন্তু বাকিটা তো ওদের ব্যক্তিগত। এই ফেব্রুয়ারিতে বিয়ে করছে কি না ওরা, তা আমার জানা নেই। কিন্তু যদি ওরা বিয়ে করে তবে আমার কোনও অসুবিধে নেই। ভালই হবে, আমাদের গান-বাজনার পরিবারে একজন গায়িকা যুক্ত হবে।”

Find Out More:

Related Articles: