'রাশিয়ার যৌনকর্মী' বলে কটাক্ষ শুনতে হয়েছে এই বলিউড অভিনেত্রীকে
মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন। কিন্তু কল্কিকেই (Dev D) দেব ডি-র পর তাঁকে 'রাশিয়ান প্রস্টিটিউট' বলে সম্মোধন করা হয়েছিল। দেব ডি মুক্তি পাওয়ার পর ইন্ডাস্ট্রির একজন তাঁকে 'রাশিয়ার যৌনকর্মী' বলে আক্রমণ করেন। যা শুনে অবশ্য় তিনি চুপ করে ছিলেন না। এখানেই শেষ নয়, একটি সিনেমার জন্য কথা বলতে গিয়ে, সেখানকার প্রযোজক তাঁর সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেন। যা শুনে ততক্ষণাত না করে দেন কল্কি। এভাবেই কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।