দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের সিনেমার গানে উদ্দাম নাচ স্কুল শিক্ষিকার, ভাইরাল সেই নাচের ভিডিয়ো

ARPAN GHOSH

বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনীত সিনেমা ‘বাজিরাও মস্তানি’। এই সিনেমায় তাঁদের অভিনয়ের পাশাপাশি প্রশংসিত হয়েছিল তাঁদের নাচেরও। দীপিকা-রণবীরের নাচ সাড়া ফেলেছিল সিনেমা জগতে। এবার সেই সিনেমার গান ‘মলহারি’ গানে নাচলেন এক স্কুল শিক্ষিকা। আর সেই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আর ছড়িয়ে পড়ার পরই তা ভাইরাল। জানা গিয়েছে, দক্ষিণ সিকিমের মেল্লি গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা তিনি। নাম মিস শেরিং দোমা ভুটিয়া। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা তিনি। গত ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘মলহারি’ পারফর্ম করেন তিনি। দেখুন শিক্ষিকার নাচের স্টেপ -

দেখুন রণবীর সিংয়ের পারফর্ম করা সেই গানের ভিডিয়ো -

Find Out More:

Related Articles: