জন্মদিনে ছোট্ট গ্রামের বাড়িতে চা-বিস্কুট খেলেন বিরাট-অনুষ্কা, দেখুন সেই ছবি

GHOSH ARPAN

টানা খেলে যাওয়ার কারণে বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। আর এই বিশ্রামের মাঝেই পড়েছে তাঁর জন্মদিন। ৫ নভেম্বর ৩১ বছরে পা দিলেন বিরাট কোহলি। আর তাঁর জন্মদিন স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একান্তে কাটালেন ভুটানে। ভুটানে গিয়ে ঘুরে বেড়ালেন গ্রামে গ্রামে। খেলেন চা-বিস্কুটও। তা একেবারেই গল্প কথা নয়, সত্যি। সেই ছবি শেয়ার করেছেন খোদ বিরাট ঘরণী। এমনকী অনুষ্কা যে ছবি শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন, ভুটানের যে পরিবারে তিনি চা খেয়েছেন ওই পরিবারের কাছে তাঁদের পরিচয় ছিল আর পাঁচজন সাধারণ অভিযাত্রীর মতোই। সেই কারণেই তাঁরা ওই পরিবারের সঙ্গে নির্ধিদ্বায় বসে চা, বিস্কুট খেয়ে গল্প করতে পারেন।

 


Find Out More:

Related Articles: