ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে এখন ছুটির মুডে বিরুষ্কা। সমু্দ্র সৈকতে দেখা মিলেছে দু’জনের। তবে এবার প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিরাট কোহলি ও ঘরণী অনুষ্কা শর্মা। নীল রঙের শাড়িতে যেন অনুষ্ঠানের মধ্যমণী হয়ে উঠেছিলেন তিনি। অনুষ্ঠান চলাকালীন টুকটাক কথা বলেছিলেন তাঁরা। কিন্তু আচমকাই বিরাটের হাত ধরে সেখানে আলতো চুম্বন করেন অনুষ্কা। আর বিরাট-অনুষ্কার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিও –