যুবরাজ-কাইফ জুটির উদাহরণ দিলেন মোদী, কেন বললেন জেনে নিন
২০০২ ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল। যুবরাজ সিং এবং মহম্মদ কাইফের সেই স্মরণীয় ইনিংস ভারতকে জয় এনে দিয়েছিল। এই সেই ফাইনাল ম্যাচ যেখানে লর্ডসের ব্যালকনি সৌরভের দাদাগিরি দেখেছিল। এই জুটি যেভাবে ভারতকে জিতিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জুটি বেঁধে করোনা মোকাবিলার কথা বলেছেন। মোদী ট্যুইটে লিখেছেন, ‘‘এই দু’জন দারুণ ক্রিকেটারের সেই জুটির কথা আমরা আজীবন মনে রাখব। এ বার আর একটা জুটির প্রয়োজন আমাদের। যে কথাটা ওরা বলেছে। এ বার পুরো ভারতকে জুটি বেঁধে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হবে।’’