করোনা আক্রান্ত অনুপম খেরের মা!
করোনা আক্রান্ত এবার বলিউড অভিনেতা অনুপম খেরের মা। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়েছেন অনুপম খের। টুইটে অনুপম খের লিখেছেন, ''আমার মা দুলারি খের করোনা আক্রান্ত। তাঁর শরীরে করোনার মৃদু লক্ষণ দেখা দিয়েছে। আমরা তাঁকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করেছি। আমার ভাই, বৌদি, ভাইজি সতর্কতা মেনে চলার পরও তাঁদের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি টেস্ট করিয়েছি। তবে আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ।''