সিল করে দেওয়া হল মালাইকা অরোরার অ্যাপার্টমেন্ট!

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার ধীরে ধীরে কাজে ফিরছে বলিউড। কিন্তু বার বলিউড ডিভা মালাইকা অরোরা অ্যাপার্টমেন্টে করোনার থাবা। অভিনেত্রী অ্যাপার্টমেন্ট সিল করে দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। জানা যাচ্ছে, ওই অ্যাপার্টমেন্টেরই এক ব্যক্তি করোনা আক্রান্ত। গত ৮ জুন ওই ব্যক্তির করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। আর এরপরই তড়িঘড়ি সিল করে দেওয়া হয় মালাইকাদের 'তাসকানি' অ্যাপার্টমেন্ট। পাশাপাশি ওই এলাকা কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করেছে BMC।

Find Out More:

Related Articles: