দেখুন ভিডিয়ো, ইরফানই ছিলেন দীপিকার 'অন্যতম প্রিয় মানুষ'

A G Bengali

লকডাউনে বলিউডে একের পর এক নক্ষত্র পতন। প্রথমে ইরফান খান, তারপর ঋষি কাপুর। ইরফানের শোকে যখন কাতর বলিউড, তখনই তার পরের দিনই আরও এক খারাপ খবর, নেই ঋষি কাপুর। ইরফানের মৃত্য়ুতে মুহ্যমান গোটা দেশ। বলিউড থেকে সেই শোক পৌঁছে গিয়েছে হলিউডেও। অ্যাঞ্জেলিনা জোলি থেকে নাতালি পোর্টম্যান, ইরফানের শোকে ভারাক্রান্ত প্রত্যেকে। সেই সময় প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাল মুম্বই পুলিস। অভিনব কায়দায় ইরফানকে শ্রদ্ধা জানানো হয় মুম্বই পুলিসের সোশ্যাল হ্যান্ডেলে। তবে তাঁর প্রিয় মানুষের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে যান দীপিকাও। ফলে ইরফানের চলে যাওয়ার পর প্রয়াত অভিনেতাকে নিয়ে পালটা কোনও মন্তব্য করেননি দীপ্পি। ইরফানের মৃত্যুর পর এবার ভাইরাল হল একটি নতুন ভিডিয়ো। যেখানে একটি অনুষ্ঠানের মাঝে দীপিকাকে দেখে যখন এগিয়ে আসেন ইরফান, তখন জড়িয়ে ধরে রণবীর-ঘরণী। শুধু তাই নয়, ইরফান তাঁ জীবনের অন্যতম প্রিয় মানুষ বলেও প্রকাশ্যে মন্তব্য করেন দীপিকা।

Find Out More:

Related Articles: