‘গোপী বহু’ দেবলীনার বাড়িতে করোনা হানা!

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। কিন্তু এরই মাঝে বলিউডে ফের করোনা আতঙ্ক। তৃতীয় দফার লকডাউনের মাঝেই খারাপ খবর হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যে র বাড়িতেও। করোনায় আক্রান্ত হলেন দেবলীনার ‘কুক’। এক সংবাদমাধ্যমের তরফ থেকে দেবলীনার সঙ্গে যোগাযোগ করা হলেন তিনি জানান, যে ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছেন, তিনি দেবলীনার অ্যাপার্টমেন্টের আরও বেশ কিছু ফ্ল্যাটে রান্নার কাজ করতেন। আপাতত অভিনেত্রীকে ১৪ দিনের হোম কোয়রান্টিনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই ‘কুক’-কেও কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, সিল করে দেওয়া হয়েছে গোটা অ্যাপার্টমেন্টটিও।

Find Out More:

Related Articles: