ইয়ান চ্যাপেলের মতে সেরা কে বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ ?
লকডাউনের মাঝে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে খারাপ খবর আগেই এসেছে। টেস্টে সিংহাসনচ্যুত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আবার একেবারে তিনে নেমে যেতে হয়েছে। এমনকী টি ২০ তেও ক্রমতালিকায় পতন হয়েছে। এবার ইয়ান চ্যাপেলের তুলনায় খবর সামনে এলো। কে বড় ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলি নাকি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ইনস্টাগ্রামে র্যাপিড ফায়ার রাউন্ডে ইয়ান চ্যাপেলকে প্রশ্ন করা হয়, বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের মধ্যে কাকে সেরা বাছবেন? পাল্টা প্রশ্নে চ্যাপেল জানতে চান, ব্যাটসম্যান না অধিনায়ক হিসেবে? উত্তরে প্রশ্নকর্তা বলেন, আপনার পছন্দ মতো। এরপর ইয়ান চ্যাপেল উত্তরে বলেন, "আমার কোহলিকেই পছন্দ ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে। "