মুম্বইয়ে চারটি বিলাস বহুল ফ্ল্যাট কিনলেন অরিজিৎ সিং

A G Bengali

আশিকি টু দিয়ে বলিউডে যাত্রা শুরু অরিজিৎ সিংয়ের। তারপর পিছন ফিরে তাকাতে হয়নি। বদলে গিয়েছে জীবন এবং জীবন যাত্রা। তিনি এখন বলিউডের হিরে। তার একটা শো মানেই ভক্তদের কাছে বিরাট পাওনা। অরিজিৎ সিং মানে এখন বিগ নেম। সেই অরিজিৎই মুম্বইয়ে কিনলেন চারটি বিলাসবহুল ফ্ল্যাট। রিপোর্টে প্রকাশ, মুম্বইয়ের ভরসোভার একটি বহুতলে পরপর ৪টি ফ্ল্যাট কিনে ফেলেছেন অরিজিত সিং। যার এক একটির দাম কয়েক কোটি। জানা যাচ্ছে, ভরসোভায় ১.৮০ কোটি দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন অরিজিত সিং। ২.২০ কোটি দিয়ে আরও একটি ফ্ল্যাট কেনেন অরিজিত। ওই বহুতলেই ২.৬০ কোটি দিয়ে অরিজিত কেনেন আরও একটি ফ্ল্যাট। সঙ্গে আরও একটি ফ্ল্যাট অরিজিত কেনেন ২.৫ কোটি দিয়ে। অর্থাত (Mumbai) মুম্বইয়ের ভরসোভার ওই বহুতলে ইতিমধ্যেই ৯.১ কোটি বিনিয়োগ করে ফেলেছেন বলিউডের এই জনপ্রিয় গায়ক।

Find Out More:

Related Articles: