কার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন জাহ্নবী কাপুর ?

A G Bengali

বলিউডে নবাগতাদের মধ্যে অন্যতম তিনি। তাঁর প্রথম ছবি ‘ধড়ক’ দেখে বোঝাই যায়নি তিনি নতুন। প্রশংসিত হন সব মহলে। তিনি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের এমনিতেই কৌতুহলের শেষ নেই। তার ওপর নিজের ইনস্টাতে একটি ছবি দিতেই তা ভাইরাল। জাহ্নবীর সঙ্গে দেখা গিয়েছে শিখরকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। কিন্তু ‘ধড়ক’-এর সময় থেকে ঈশান খট্টর এবং জাহ্নবী কাছাকাছি আসেন। ‘ধড়ক’-এর প্রিমিয়ারে শিখর উপস্থিত থাকলেও তাঁদের ব্রেকআপ হয়ে গিয়েছে বলে শোনা যেতে থাকে। কিন্তু মঙ্গলবার জাহ্নবী তাঁর ইনস্টাস্টোরিতে বেশ কয়েকটি ছবি দেন। তাতেই নতুন করে সম্পর্কের রসায়ন খুঁজছে জাহ্নবীর ভক্তরা।

Find Out More:

Related Articles: