একাত্ম হওয়ার প্রথম বছরে অঙ্কিতা-সৌমিত্র

A G Bengali

১ বছরের বর্ষপূর্তি। নিজেদের নতুন করে পাওয়ার ‘এক’ বছর। হ্যাঁ, অভিনেত্রী অঙ্কিতা মজুমদার আর সৌমিত্র পালের সাত পাকে বাঁধা পড়ার আজ ৩৬৫ দিন। অঙ্কিতার জন্ম, বেড়ে ওঠা, স্কুল সবই চাকদহতে, আজ তাই সেখানেই নিজের জীবনের গুরুত্বপূর্ণ দিনটা কাটাচ্ছেন তাঁরা। কীভাবে এক বছর কেটে গেল সেটা যেন এখনও অনুভবের বিষয়। যেন এই তো সেদিন হলো! 

বিশেষ দিনটা পরিবার-বন্ধু আর আত্মীয়দের নিয়েই কাটাচ্ছেন অঙ্কিতা-সৌমিত্র। অন্যদিকে আবার স্ত্রী অঙ্কিতার সৌজন্যেই সৌমিত্র চিনছেন সিনে দুনিয়াকে। 

অঙ্কিতা এবং সৌমিত্রকে India Herald-এর পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা।

Find Out More:

Related Articles: