মালবিকার ‘নিউ ইয়ার’ গিফ্ট ‘Naino Ki Baarish’

ARPAN GHOSH

বাঙালি মেয়ে মালবিকা৷ অভিনয় করেছেন বেশ কয়েকটি বাংলা ছবিতে৷ বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করতে মুম্বই পাড়ি দিয়েছিলেম বছর দু’য়েক আগে৷ কিন্তু মুম্বইতে যেন অন্য কিছুই অপেক্ষা করে ছিল তাঁর জন্য৷ নায়িকা থেকে গায়িকা হলেন তিনি! এবং সেই গানের ভিডিয়ো রীতিমত ভাইরাল! তবে মালবিকা বলছেন, তিনি গান গাইছেন মানে তিনি অভিনয় ছাড়ছেন না৷ দুটোই একসঙ্গে চলবে৷ একেবারে মার্কিন পপস্টার জেনিফার লোপেজের মত৷ সেই কারণেই নামের সঙ্গে জুড়েছে এই বিশ্বখ্যাত পপ তারকার নাম৷ মালবিকা বন্দ্যোপাধ্যায় থেকে তিনি এখন মালবিকা এম জে!

‘দিলবর’, ‘প্রিটি গার্ল’, ‘পাগলপন’-এর মতো ভিডিয়ো সংয়ে নিজের স্কিল চেনানোর পর মালবিকার নেক্সট রোমান্টিক ভিডিয়ো সং ‘নয়নো কি বারিষ’। এটিও লেখা, গাওয়া এবং অভিনয় মালবিকারই। খুব শীঘ্রই রিলিজ করবে এই ভিডিয়ো সংটি। 

মালবিকার কথায়, আমি ইচ্ছে ছিল রোমান্টিক গান লেখার। যেটা খুব শক্ত এবং ফিল না এলে লেখা সম্ভব নয়। আমি সেটাই করেছি। সেই সঙ্গে এই গানটা এককথায় ওম্যান এমপাওয়ারমেন্টের মতো হয়ে গেছে। আমার ডিরেক্টর, ডিওপি, আর্ট ডিরেক্টর সবাই মহিলা। রিলিজের পর প্লিজ অবশ্যই দেখবেন সবাই। আশা করছি ‘নয়নো কি বারিষ’ও আপনাদের ভালো লাগবে।

Find Out More:

Related Articles: