শুধুমাত্র রিল লাইফে নয়, রিয়েল লাইফেও একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে। জন্মদিন সেলিব্রেট থেকে শুরু করে ঘুরতে যাওয়ার ছবিও দেখা গিয়েছে। তবে বি টাউনে জোর গুঞ্জন এবার নাকি বিচ্ছেদ হতে চলেছে এই দুই লাভার্ডসের। নিজেদের কেরিয়ার নিয়ে আরও ফোকাস হতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে কোনওদিনই মুখ খোলেননি সারা ও কার্তিক। এখন দেখার তাঁদের সম্পর্ক কোন দিকে মোড় নেয়।