দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে-তে হার্দিক-শিখর-ভুবি
প্রত্যাশা মতোই ভারতীয় ওয়ান ডে-তে দলে এলেন হার্দিক পান্ডিয়া। পিঠের চোটের কারণে এতদিন মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে মাঠে নেমেই ঝড় তোলেন হার্দিক। ঘরোয়া টি ২০ ম্যাচে ৫৫ বলে ১৫৮ রানের ইনিংস খেলেন তিনি। তারপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে এলেন হার্দিক। শিখর ধাওয়ানও চোট সারিয়ে দলে এলেন ভূবনেশ্বর কুমার। রোহিত শর্মার পরিবর্তে ওপেনিংয়ের দায়িত্ব পৃথ্বী শ’র।