করোনার থাবার জেরে জিৎ মিমিরা ফিরছে বিদেশ থেকে

Biswas Riya

যদিও গতকালই মিমি বলেছিলেন তাঁরা করোনাকে ভয় পাচ্ছেননা। তাঁদের পুরো টিম সুস্থ আছেন, কেউই করোনা নিয়ে আতঙ্কিত নন। তবে মঙ্গলবারই দেশে ফিরে আসবেন মিমি। বাদবাকি টিম মেম্বারের ফিরে আসার কথা আগামীকাল অর্থাৎ বুধবার। তবে দেশে ফেরার পর মিমি-জিৎ এবং বাকি টিমকে নিয়মমাফিক কোয়ারেন্টাইনে যেতে হবে কী না সে প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে।

জিৎ-মিমির পরবর্তী ছবি ‘বাজি’র লন্ডনে শুটিং শেষ হওয়ার বাকি ছিল বেশ কিছু দিন। কিন্তু শুটিংয়ের কাজ অসমাপ্ত রেখেই আপাতত দেশে ফিরে আসতে হচ্ছে অভিনেতা জিৎ এবং মিমি চক্রবর্তীকে। কারণ, করোনা কাঁটা। সোমবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে জিৎ লেখেন, “খুবই দুঃখজনক ব্যাপার। এই প্রাণঘাতী ভাইরাসের থাবায় যত দিন যাচ্ছে মানুষের জীবন বিপন্ন হয়ে উঠছে। আমরা আমাদের সকল কলাকুশলীকে নিয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছি। সবাই নিরাপদে থাকবেন।”

জানা জাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ট্রাভেল অ্যাডভাইজারি কমিটি একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ইয়োরোপিয়ান ইউনিয়ন-এর সদস্য দেশগুলি থেকে কোনও ব্যক্তি ১৮ মার্চের পর আর ভারতে ফিরে আসতে পারবে না। পুনরায় দেশে ফিরতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আর সেই জন্যই বাধ্য হয়ে  গোটা টিমকে চটজলদি এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

Find Out More:

Related Articles: