ঐশ্বর্যার মেয়ে আরাধ্যায় অভিনয়ের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আরাধ্যা বচ্চন। তিনি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের নাতনি। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের মেয়ে। রক্তে তো অভিনয় থাকবেই। আর তার ছাপ পাওয়া গেল মাত্র আট বছর বয়সেই। স্কুলের বার্ষিক উৎসব ছিল। লাল সবুজের মিশেলে শাড়ি পরে ছোট্ট আরাধ্যা যখন মঞ্চে উঠল, তখন দর্শকাসনে উপস্থিত মা ঐশ্বর্যাও কি ভাবতে পেরেছিলেন ওইটুকু খুদে এমন সুন্দর অভিনয় করতে পারে!
চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। পরিষ্কার উচ্চারণে আরাধ্যা বলতে শুরু করল, “আমি কন্যা। আমি স্বপ্ন। নতুন যুগের স্বপ্ন। এই নতুন পৃথিবীতে আমরা নিশ্চয়ই জেগে উঠব। এমন একটা পৃথিবী যেখানে আমরা মেয়েরা নিরাপদ থাকব। যেখানে সবাই আমাকে ভালবাসবে, শ্রদ্ধা করবে। যেখানে আমার কন্ঠ রুদ্ধ করে দেওয়া হবে না। যেখানে আমার শিক্ষার কদর করা হবে... যেখানে মনুষ্যত্বই শেষ কথা বলবে।”
এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।