অ্যামি অ্যাওয়ার্ডে মনোনীত সেক্রেড গেমস

GHOSH ARPAN
অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলো ‘সেক্রেড গেমস সিজন টু’। নওয়াজউদ্দিন সিদ্দিকি ও সইফ আলি খান অভিনীত এই ছবিটি ড্রামা বিভাগে মনোনীত হয়েছে। এই বিভাগে ব্রাজিলের কোনট্রা ‘টোডোস-সিজন থ্রি’, জার্মানির ‘ব্যাড ব্যাঙ্কস’ এবং ইউকের ‘ম্যাকমাফিয়া’-ও রয়েছে।
পরিচালক অনুরাগ কাশ্যপ এবং নীরজ ঘেওয়ান ‘সেক্রেড গেমসে’র দ্বিতীয় সিরিজ পরিচালনা করেছে, আর বিক্রমাদিত্য মোতওয়ানে ছিলেন শো রানার। অনুরাগ কাশ্যপ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবরটি শেয়ার করেছে। উল্লেখ্য, নেটফ্লিক্স ইন্ডিয়ার অরিজিনাল সিরিজ ‘সেক্রেড গেমস’। অভিনেত্রী বিভাগে দেখা মনোনয়ন পেয়েছেন রাধিকা আপ্তে।



Find Out More:

Related Articles: