সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন প্রিয়াঙ্কা

GHOSH ARPAN
নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার রসায়ন কেমন তা ভাইরাল হওয়া ছবি দেখেই বোঝা যায়। তবে কবে মা হচ্ছেন প্রিয়াঙ্কা ? এই প্রশ্ন তাঁকে বেশ কয়েক বার শুনতে হয়েছে পিগি চপসকে। সম্প্রতি ভোগ পত্রিকায় একটি সাক্ষাতকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি নিক জোনাসের সন্তানের মা হতে চান। এটা তাঁর ‘টু-ডু লিস্ট’-এ উপরের দিকেই রয়েছে। তবে সবসময় তিনি শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। সময় পেলেই শিশুদের সঙ্গে সময় কাটান।

তবে শুধু সন্তানের মা হওয়া নয়, তাঁর আরও একটি ইচ্ছে রয়েছে। তিনি বলেন, মুম্বই ও নিউ ইয়র্কে বাড়ি থাকলেও লস অ্যাঞ্জেলসে তাঁর বাড়ি নেই। তাই সেখানেও একটি বাড়ি কিনতে চান। এই বাড়ি কেনা এবং সন্তান নেওয়া এখন তাঁর টু ডু লিস্টের একেবারে উপরের দিকেই আছে বলে জানান প্রিয়াঙ্কা চোপড়া। 

২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে বিয়ে করেন নিক ও প্রিয়ঙ্কা। হিন্দু মতে বিয়ে করার পাশাপাশি খ্রিস্টান মতেও বিয়ে হয় তাঁদের।


Find Out More:

Related Articles: