আবার বিয়ের মন্ত্র পড়বেন শাহিদ! ব্যাপারটা কী ?

GHOSH ARPAN
হ্যাপিলি ম্যারেড শাহিদ কাপুর ও মীরা রাজপুত। চার বছর আগে বিয়ে করেও এখনও মুগ্ধতা অব্যাহত। সম্প্রতি ভগ ম্যাগাজিনে ফটোশ্যুট করেছেন শাহিদ ও মীরা। আবার পুরনো বাড়ি ছেড়ে মুম্বইয়ে বিলাসবহুল নতু বাড়িতে যাওয়ার জন্য উচ্ছ্বসিত তাঁরা। কিন্তু সংবাদমাধ্যমে একটা কথা বলেছেন শাহিদ। যা নিয়ে চলছে জোর জল্পনা। তবে জল্পনার অবসানও করেছেন শাহিদ কাপুর। তিনি বলেন, আরও একবার সাত পাকে বাঁধা পড়বেন তিনি। মন্ত্র পড়বেন। মঙ্গল সূত্র পরাবেন। তবে সেটা স্ত্রী মীরারাজপুতকে। তিনি নাকি ২০১৫ সালে বিয়ের সময় স্ত্রীকে আরও একবার মন্ত্র পড়ে আপন করে নেবেন বলে জানিয়েছিলেন তিনি। দেখে নিন ভগ ম্যাগাজিনে তাঁদের ফটোশ্যুট- 

Find Out More:

Related Articles: