নিক-প্রিয়াঙ্কার বিয়েতে নাকি বের করে দেওয়া হয়েছিল এক অতিথিকে!

GHOSH ARPAN
২০১৮ সালে ডিসম্বরে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিয়ে হয় মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে। সেখানে প্রবেশাধিকার ছিল না কোনও সংবাদমাধ্যমের। সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, রাজস্থানের উমেদ ভবনে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর বসার পর সেখানে কোনও বাইরের লোক ঢুকতে দেওয়া হয়নি। তা সত্ত্বেয় সেখানে সংবাদমাধ্যমের এক ব্যক্তি ঢুকে পড়েন এবং ছবি তোলার চেষ্টা করেন। তখন তিনি ছবি তোলার চেষ্টা করলে তাঁর হাত থেকে ক্যামেরা নিয়ে নেওয়া হয় এবং বিয়ের আসরে থাকা বাউন্সাররা আটকে দেন। সাংবাদিকের সঙ্গে বাউন্সারের কথা কাটাকাটি থামিয়ে সেখান থেকে ওই ব্যক্তিকে পুলিস বের করে নিয়ে যান বলে খবর। তবে এই খবরের সত্যতা বিচার করেনি ইন্ডিয়া হেরাল্ড।

Find Out More:

Related Articles: