প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে রোহমান শলের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। তাঁদের বয়সের পার্থক্যও যথেষ্ট। তবে কোনও কিছুতেই কান দেননি সুস্মিতা। সম্প্রতি মলদ্বীপে বেড়াতে গিয়ে রোহমানের সঙ্গে সুস্মিতার ছবি ঘিরে সেই জল্পনা এক নতুন মাত্রা পেয়েছে। মলদ্বীপে সুস্মিতাকে সাদা এবং কালো রঙের বিকিনি পরে বন্ধু রোহমানের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা বাইরাল হয়েছে। দেখে নিন সেই ছবি –